বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

মানুষ না হলেও অন্তত হিংস্র প্রাণী হয়ো না: মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহিন মিয়া।।।। ইমাম গাজালি রহ. বলেন, মানুষ হওয়া তো অনেক বড় জিনিস। কিন্ত কেউ শুধু প্রাণী হতে চাইলে, খাওয়া-দাওয়া ছাড়া তার আর কোনো উদ্দেশ্য নেই। এই প্রাণীও তিন ধরনের। এক ধারনের প্রাণী আছে যাদের শুধু লাভ আর লাভ। যেমন ভেড়া, ছাগল, গাভী, মহিষ। এগুলোর দ্বারা অন্যদের নানা ধরনে ফায়দা হয়। এগুলোর গোস্ত, চামড়া, হার সবই উপকার আসে।

দ্বিতীয় প্রকার প্রাণী হলো যারা কোনো উপকার পৌছায় না আবার অপকারও করে না। সমুদ্র ও গভীর জঙ্গলে এমন অনেক প্রাণী আছে যা হিংস্র প্রাণীর মতো যা কোনো ক্ষতিও করে না আবার উপকারী প্রাণীর মতো উপকারও করে না।

তৃতীয় হলো ওই প্রাণী যারা অন্যের শুধু ক্ষতিই করে, কোনো উপকার করে না। যাকে দেখে ছিঁড়েফুড়ে খায়।

ইমাম গাজালি রহ. বলেন, তোমার আসল মর্যাদা হলো তুমি মানুষ হও। এটা অনেক বড় মর্যাদা। এর কারণে তুমি আলেম হতে পারবে, আল্লাহওয়ালা হতে পারবে। আর যদি তুমি প্রাণীই হতে চাও তাহলে প্রথম প্রকারের প্রাণী হও, যা অন্যদের শুধু উপকারই পৌঁছাবে। এটা না হলে অন্তত তুমি দ্বিতীয় প্রকারের প্রাণী হও, কোনো উপকার করো না আবার অপকারও করো না। কোনোক্রমেই তুমি তৃতীয় প্রকারের প্রাণী হতে যেয়ো না। সূত্র: খুতবাহে ফকীহুল ইসলাম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ