মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শেখ হাসিনার সময়ে মসজিদগুলোর উন্নয়ন হয়েছে: আসাদুজ্জামান নূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, ‌‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সময়েই দেশে মসজিদের সংখ্যা বেড়েছে, মসজিদগুলোর উন্নয়ন হয়েছে এবং ইমাম মুয়াজ্জিনগণ সম্মানিত হয়েছেন।’

বিশেষ করে মডেল মসজিদ স্থাপন বাংলাদেশ ছাড়াও পৃথিবীর আর কোথাও নেই অথচ শেখ হাসিনাকে ইসলাম বিরোধী বলে থাকেন স্বাধীনতা বিরোধী অপশক্তি। এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নীলফামারী কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে ‘জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধ সামাজিক সম্প্রতি বজায় রাখা এবং ইমাম ও আলেম সমাজের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আসাদুজ্জামান নূর।

আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করেছিলেন ইসলাম প্রচারের জন্য। এই ইসলামিক ফাউন্ডেশনের কারণেই ইমাম মুয়াজ্জিনদের আজ সুযোগ সুবিধা করে দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র শেষ হয়নি তারা ষড়যন্ত্র করেই চলেছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেম সমাজকেই দায়িত্ব নিতে হবে কারণ আপনার ধর্মীয় নেতা। কোন ভাবে যাতে একজন মানুষও ভুল পথে না যায়। এদিকে সতর্ক থাকতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম জাকিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন কার্যালয়ের মাঠ কর্মকর্তা সোলায়মান আলী।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ