বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

কোন সন্তান সদকায়ে জারিয়া?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মা-বাবার কাছে ছেলেমেয়ের চেয়ে মূল্যবান আর কিছু নেই। প্রত্যেক মা-বাবা তাদের সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেন। ছেলেমেয়েকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তোলেন। কর্মজীবনে প্রতিষ্ঠিত করেন, যাতে তারা সুখ-স্বাচ্ছন্দ্যে চলতে পারে।

শুধু ছেলেমেয়ের সুখের কথা চিন্তা করলে এই ছেলেমেয়ে সদকায়ে জারিয়া হতে পারে না। তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সন্তান নিজে থেকে ভালো মানুষ হতে পারে না। তাকে তৈরি করে নিতে হয়। সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই কেবল তার থেকে সদকায়ে জারিয়া পাওয়ার আশা করা যেতে পারে। শুধু হাত তুলে দোয়া করলেই সদকায়ে জারিয়া হয় না। আরো কিছু কাজ করতে হয়।

তিনটি কাজ সদকায়ে জারিয়া- ১. খালখনন বা টিউবওয়েল বসানো অর্থাৎ মানুষের পানির ব্যবস্থা করা। ২. এমন কিছু লিখে যাওয়া, যা থেকে মানুষ উপকৃত হবে, কল্যাণ লাভ করবে। যতদিন এই দুটো কাজ মানুষের কল্যাণে ব্যবহৃত হবে ততদিন কবরবাসী পিতা-মাতার কবরে পৌঁছে যাবে সদকায়ে জারিয়ার বিনিময় মূল্য। ৩. নেক সন্তান, যে সন্তান বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে ততদিন তার পিতা-মাতার কবরে সমপরিমাণ নেকি পৌঁছে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন।

যে সন্তান পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, হালাল খাবার খায়, হারাম থেকে দূরে থাকে, শরিয়তের বিধিনিষেধ কঠোরভাবে পালন করে, সুদ-ঘুষ, যেনা-ব্যভিচার, চুরি ডাকাতি, ছিনতাই রাহাজানি করে না, ফজর থেকে নিয়ে সারা দিনরাত প্রতিটি কাজ আল্লাহ তায়ালার হুকুমমাফিক পালন করে, তার করা প্রতিটি সৎ কাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা-মাতাকে পৌঁছে দেবেন।

সন্তান হকের পথে সংগ্রাম করল, দান-খয়রাত করল তার বিনিময় সাথে সাথে পৌঁছে যাবে পিতা-মাতার কবরে। হাসিমুখে কথা বলাও সদকা, আর এই সদকার বিনিময়টুকুও রাব্বুল আলামিন লাখো কোটি গুণ বৃদ্ধি করে পৌঁছে দেন পিতা-মাতার কবরে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ