মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মেট্রোরেলের চতুর্থ স্টেশন চালু হচ্ছে শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধারাবাহিকভাবে খুলতে থাকা মেট্রো রেলের স্টেশনের তালিকায় এবার যুক্ত হচ্ছে উত্তরা সেন্টার স্টেশন।

আগামীকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে যাত্রী চলাচলের জন্য স্টেশনের দরজা খুলে দেওয়া হবে। এ নিয়ে মোট চার স্টেশনে মেট্রো রেলের যাত্রী পরিবহন করা হবে। আগামী মাসের মধ্যে ধাপে ধাপে বাকি সবগুলো স্টেশন উন্মুক্ত করা হবে।

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক জানান, প্রথমে দুটি স্টেশন খুলে দেওয়ার মাধ্যমে মেট্রে রেল চলাচল শুরু হয়। মানুষ মেট্রো রেল ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছে। আগামী ১ মার্চ থেকে পঞ্চম স্টেশন হিসেবে মিরপুর-১০ স্টেশন খুলে দেওয়া হবে।

রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রো রেল যেটা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে।

গত ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয়। মেট্রো রেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালু করা হবে। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ