মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রধানমন্ত্রীর টুইটার একাউন্টটি ভুয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল টুইটার একাউন্ট বলে প্রচার করা আইডিটি ভুয়া বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল টুইটার একাউন্ট বলে প্রচার করা আইডিটি ভুয়া। প্রধানমন্ত্রীর ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একাউন্ট নেই। এ বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধও জানানো হয়।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে টুইটার একাউন্ট বলে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, টুইটার একাউন্ট প্রোফাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং সবুজ ব্যাজযুক্ত ভেরিফাইড টুইটার একাউন্ট।

পরিচিতিতে লেখা রয়েছে- ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটও লিংকআপ করা। একাউন্টটিতে ফলোয়ার সংখ্যা রয়েছে ১৩৭ জন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ