মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হজের ন্যূনতম বয়স নির্ধারণ করে দিল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। চলতি বছর হজের উদ্দেশ্যে যারা সৌদি আরব যেতে ইচ্ছুক সেসব যাত্রীদের হজ করার জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। খবর গালফ নিউজের।

গত সোমবার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালে হজের ভিসা পেতে হলে যাত্রীর বয়স অন্তত ১২ বছর হতে হবে। ১২ বছরের কম বয়সি কোনো যাত্রী কিংবা যাত্রীর তরফ থেকে কেউ হজের ভিসার জন্য আবেদন করলে তা গ্রহণ করা হবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ বছর যারা হজ করার পরিকল্পনা করেছেন তাদের নিবন্ধনকরণের ব্যাপারটিতে গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার; বিশেষ করে যারা এবার প্রথবারের মতো হজ করার সংকল্প নিয়েছেন, ভিসা পেতে হলে তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে।

এই নিবন্ধনের জন্য ‘আবশের’ নামে একটি অ্যাপও চালু করেছে সৌদি সরকার। চলতি বছর হজের মৌসুম শুরু হবে জুনের শেষদিক থেকে। এর অন্তত ২ মাস আগে এই অ্যাপটিতে নিজেদের নাম নিবন্ধন করতে হবে হজযাত্রীদের।

সৌদির নাগরিক ও বাসিন্দাদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ প্রতি বছর হজ করতে দেশটিতে যান। তবে করোনা মহামারির ২ বছর সীমান্ত বিধিনিষেধ জারি থাকায় বিদেশি হজযাত্রীরা হজ করতে যেতে পারেননি সৌদিতে।

এখন অবশ্য আর সেই অবস্থা নেই। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মঙ্গলবারের বিবৃতিতে বলা হয়েছে- এখন থেকে আর বিদেশি যাত্রীদের কোনো বিধিনিষেধের বাধায় পড়তে হবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ