শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যে সময়ের ইবাদতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মাকসুদুর রহমান সাইমন মানুষের সৃষ্টি ইবাদতের জন্যই। আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদতগুজার বান্দা। গভীর রাতের ইবাদত অনেক বেশি পছন্দ করেন আল্লাহ তায়ালা। আল্লাহকে ডাক দিলে তিনি ফেরেশতাদের কাছে তার খুশি প্রকাশ করেন। নামাজে সুরা পাঠ করলে তিনি ফেরেশতাদের বলতে থাকেন, তোমরা দেখ আমার বান্দা আমার প্রশংসা করছে।

পৃথিবীতে যদি শুধু ইলমই আমাদের জন্য যথেষ্ট হতো আমলের প্রয়োজন না হতো, তাহলে আল্লাহ তায়ালা রাতের শেষ ভাগে এসে বান্দাদের প্রতি তার এই ঘোষণা অনর্থক হতো। কোন প্রয়োজন প্রার্থী আছে? (আমি তার প্রয়োজন পূর্ণ করবো)। ২. কোন ক্ষমা প্রার্থনকারী আছে? (আমি তাকে ক্ষমা করে দিব)। কোন তাওবাকারী আছে? (আমি তার তাওবা কবুল করবো)। রাসূল সা. এর কাছে একদা সাহাবায়ে কেরামের এক জামাত আবদুল্লাহ ইবনে উমর রা. এর প্রসংশা করলে হুজুর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কতইনা প্রসংশনীয় সে ব্যক্তি যে তাহাজ্জুদ পড়ে রাতের শেষ ভাগে। (বুখারি ও মুসলিম)

অপর সাহাবিকে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে বললেন, হে অমুক! ঘুমে বেশি সময় অতিবাহিত করো না, কেননা রাতের অধিক ঘুম তোমাকে কিয়ামতের দিন নিঃস্ব বানিয়ে উঠাবে। (ইবনে মাজাহ)

মহান রাব্বুল আলামীন পবিত্র কুরআনে তাহাজ্জুদ পড়ার আদেশ করেছেন। তাহাজ্জুদ আদায়কারীদের প্রশংসা ও গুনকীর্তন করেছেন।
আল্লাহ তায়ালা তাহাজ্জুদের আদেশ করতে গিয়ে ইরশাদ করেন, তোমরা রাতের শেষ ভাগে তাহাজ্জুদ আদায় কর। (সূরা বনি ইসরাঈল ৭৯)

অন্য আয়াতে আল্লাহ তায়ালা শেষ রাতে ইবাদতকারীদের প্রশংসা করতে গিয়ে বলেন, রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত ।
অপর আয়াতে বিশেষ ব্যক্তিদের সাথে শেষ রজনীতে ইবাদত কারীদের আলোচনা করতঃ ইরশাদ করেন, তারা ধৈর্য ধারনকারী, সত্যবাদী, নির্দেশ সম্পাদনকারী, সৎপথে ব্যয়কারী। শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী, (সূরা আল ইমরান ১৭)

হাদিস শরীফে বর্নিত আছে, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন প্রকারের আওয়াজ আল্লাহ তায়ালার কাছে খুবই প্রিয়
১. ভোর বেলায় মোরগের ডাক। ২. কুরআন তেলাওয়াতের আওয়াজ। ৩. শেষ রজনীতে ক্ষমা প্রার্থনাকারীদের কান্নাকাটির আওয়াজ।

হযরত সুফিয়ান সাওরী রহ. হতে বর্ণিত, শেষ রজনীতে আল্লà¦