সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

নিউজিল্যান্ডে জরুরি অবস্থা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গ্যাব্রিয়েল’। এতে সৃষ্ট ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার কারণে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউজিল্যান্ডের ইতিহাসে তৃতীয় এ ধরনের সতর্কতা।

নিউজিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরন ম্যাকঅ্যানাল্টি স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার প্রভাবে কয়েক লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কিরেন ম্যাকআন্টলি বলেন, ‘এটি অভাবনীয় প্রাকৃতিক দুর্যোগ। এ ঝড়ে বেশিরভাগ প্রভাব পড়ছে পূর্ব আইল্যান্ডে।’

এদিকে নিউজিল্যান্ডে ইতিহাসে এ নিয়ে মাত্র তৃতীয়বার জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর আগে ২০১৯ সালের ক্রাইস্টচার্চ মসজিদে জঙ্গি হামলা এবং ২০২০ সালে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে নিউজিল্যান্ডের কোথাও কোথাও বন্যা ও ভূমি ধসের ঘটনা ঘটেছে। এতে করে দেশটির সর্ববৃহৎ শহর অকল্যান্ডের কিছু অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ম্যাকআন্টলি বলেন, ‘এটি বড় প্রাকৃতিক বিপর্যয়। যা সত্যিকার অর্থে নিউজিল্যান্ডের মানুষের জীবন ঝুঁকিতে ফেলেছে।’

তিনি জানিয়েছেন, মঙ্গলবারও পুরো দেশে বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকবে। যার কারণে জরুরি পরিষেবা সংস্থাগুলোর সেবা ব্যহত হবে।

নিউজিল্যান্ডের ফায়ার সার্ভিস জানিয়েছে, পূর্ব অকল্যান্ডে একটি বাড়ি ধসে পড়ে একজন ফায়ারকর্মী গুরুতর আহত হয়েছেন। অপর এক কর্মী নিখোঁজ আছেন। হয়তবা বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন তিনি।

ঘূর্ণিঝড়ের প্রভাবে নিউজিল্যান্ডে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে আজ থেকে আবার বিমান চলাচল কিছুটা স্বাভাবিক হবে বলে জানিয়েছে রাষ্ট্রয়াত্ত বিমান সংস্থা এয়ার নিউজিল্যান্ড।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ