সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

ঘরোয়া উপায়ে যেভাবে কানের যন্ত্রণা দূর করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কানের যন্ত্রণা দেখা দিলে তখন কোনো কাজই ঠিকভাবে মনোযোগ দিয়ে করা যায় না। অনেক সময় ব্যথা দূর করতে বেছে নিতে হয় পেইন কিলার। তবে তাতে ব্যথা স্বল্প সময়ের জন্য থামলেও পরবর্তীতে আবার বাড়তে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ খাবেন না। কানে যন্ত্রণা দূর করেত একই সাথে কিছু ঘরোয়া উপায় বেছে নিতে পারেন।

ঠান্ডা ও গরম সেঁক: ওয়েবমেড জানাচ্ছে, যেকোনো ব্যথা দূর করার ক্ষেত্রে দারুণ কার্যকরী একটি উপায় হতে পারে ঠান্ডা ও গরম সেঁক। প্রথমে যেখানটাতে যন্ত্রণা হচ্ছে সেখানে ঠান্ডা সেঁক দিন। এর কিছুক্ষণ পর ওই স্থানে গরম সেঁক দিতে পারেন। এভাবে কয়েকবার করলে সেই জায়গায় রক্ত চলাচল ঠিকভাবে হবে। ফলে কমে আসবে ব্যথা।

চুইংগাম খান: আপনি যদি চুইংগাম নিয়ে চিবুতে থাকেন তবে কানের ভেতরে চাপ কমে আসবে। ফলে কমে আসবে কানের যন্ত্রণাও। তাই কানে হঠাৎ যন্ত্রণা হলে একটি চুইংগাম নিয়ে চিবুতে শুরু করুন। আশা করা যায়, উপকার পাবেন।

উপর দিকে মুখ করে শুয়ে পড়ুন: আপনি যখন উপর দিকে মুখ করে শুয়ে পড়বেন তাখন কানে ফ্লুইড বা তরল জমবে না। এতে কানের ভেতরে চাপ কমে আসবে। তাই কানে যন্ত্রণা হলে চেষ্টা করুন মাথা উঁচু করে শুয়ে পড়ার। এতে ব্যথা কমে আসবে অনেকটাই।

এছাড়া কানে যন্ত্রণা বাড়তেই থাকে তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

-এসআর