বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন।

বুধবার বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন তিনি।

পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকা ও নয়াদিল্লির মধ্যেকার সব দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন। দুই পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করবেন। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আসন্ন পৃথক সফরের এজেন্ডা নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা।

গত বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সাংবাদিকদের বলেন, এফওসি সংক্রান্ত প্রস্তুতিমূলক কাজ এখন চলছে। সর্বশেষ এফওসি ২০২১ সালের ২৯ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।

২০২২ সালের ১ মে ভারতীয় পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে কোয়াত্রার প্রথম বাংলাদেশ সফর।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ