মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হজযাত্রীদের বিমানভাড়া ৫০ হাজার টাকা কমানোর দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। হজযাত্রীদের বিমানভাড়া ৫০ হাজার টাকা কমানোর দাবি জানালো তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ-এর সভাপতি মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী এক বিবৃতিতে দেশের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে হজযাত্রীদের বিমানভাড়া ৫০ হাজার টাকা কমানোর দাবি জানিয়ে বলেন, গত বছরের তুলনায় এবার হজের খরচ প্রায় দেড় লাখ টাকা বৃদ্ধি করায় হজযাত্রীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে তিনি আরো বলেন, চলতি বছর হজের বিমানভাড়া ও অন্যান্য খরচাদি বৃদ্ধি পাওয়ায় অনেকেই হজে যাওয়ার ব্যাপারে হতাশা প্রকাশ করছেন।

মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী হজযাত্রীদের সুবিধার্থে বিমানভাড়া ৫০ হাজার টাকা কমানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ