বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ডিএমপিকে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুগোপযোগী পুলিশি সেবা প্রদানে ডিএমপির সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে আরও সমৃদ্ধ হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তা ও মানুষের মৌলিক অধিকার সমুন্নত রাখতে এবং পুলিশি সেবার মান আরও উন্নত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) আরও বেশি জনসম্পৃক্ত হতে হবে এবং জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে।

ডিএমপি’র ৪৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিনি ডিএমপি’র সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি।

রাষ্ট্রপতি জানান, উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম অব্যাহত রাখতে টেকসই নিরাপত্তা ব্যবস্থার কোনো বিকল্প নেই। রাজধানী ঢাকা দেশের ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা-সংস্কৃতির প্রাণকেন্দ্র। তাই দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা অতীব জরুরি।

তিনি বলেন, ঢাকা মহানগরীর নিরাপত্তা বিধানের লক্ষ্যে প্রতিষ্ঠিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ সন্ত্রাসবাদ প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনাসহ ঢাকা মহানগরীর নিরাপত্তা-সংশ্লিষ্ট দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছে।

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে’ এ মন্ত্র ধারণ করে অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনগণের আস্থার প্রতিফলন ঘটাবে- এটাই প্রত্যাশা।

রাষ্ট্রপতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ