শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কথিত ‘বিশ্ব ভালোবাসা দিবস’ ও আমাদের সমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাহিদুল ইছলাম:।। বাংলায় প্রবাদ আছে একমাঘে শীত যায় না, এক আষাঢ়ে বর্ষা যায় না। অনুরূপভাবে ইংরেজি মাস সমূহের একটি মাস হচ্ছে ফেব্রুয়ারি। চলতি মাসও ফেব্রুয়ারি।

ফেব্রুয়ারি মাস অন্যান্য বছর যেমন অতিবাহিত হয়েছে, তেমনি বর্তমানে চলছে, ভবিষ্যতেও আসবে। এই মাসের একটি তারিখ হল ১৪ ফেব্রুয়ারি। আমার জানা মতে উক্ত দিবসকে "বিশ্ব ভালোবাসা দিবস" বলা হয়। প্রশ্ন হলো: কেন উত্তর দিবসটির নাম ভালোবাসা দিবস ? তাহলে কিছু জেনে নেওয়া যাক।

আমার জানামতে দিবসটিকে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ বলা হলেও আমি তা বলতে পারি না। কারণ জানতে হলে আগে বুঝতে হবে যে, ভালোবাসা কতো প্রকার ও কি কি? আমার জানামতে ভালোবাসা তিন প্রকার। যথা: ১/ আল্লাহ ও তাঁর রাসুলের ভালোবাসা। ২/ কোন মানুষ রক্তের সম্পর্ক/এগানা কাউকে ভালোবাসা। ৩/ কোন মানুষ রক্তের সম্পর্ক ছাড়া/বেগানা কাউকে ভালোবাসা।

আমি মনে করি 1 নং তথা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে বিন্দুমাত্র ভালোবাসা যার থাকবে; জান্নাতে যাবে ইন শা' আল্লাহ।

দ্বিতীয়ত কোন মানুষ রক্তের সম্পর্ক/এগানা কাউকে ভালোবাসা। যেমন: স্বামী স্ত্রীর ভালোবাসা, মা-বাবা, ভাই-বোন এর ভালোবাসা, এগানা কোন মহিলা, ওস্তাদ-শাগরেদের ভালোবাসা ও বন্ধু-বান্ধবের ভালোবাসা। উক্ত ভালোবাসা সমূহ আল্লাহর ওয়াস্তে/জন্য হয়ে থাকলে, হালাল ভালোবাসা যা জান্নাতে যাওয়ার কারণ হয়ে থাকে।

তৃতীয়ত: কোন মানুষ রক্তের সম্পর্ক ছাড়া/বেগানা কোন পুরুষ বা মহিলাকে ভালোবাসা। এগুলোই অবৈধ ভালোবাসা। এমন অবৈধ ভালোবাসা নিঃসন্দেহে নাজায়েজ ও জাহান্নামে যাওয়ার কারণ হয়। যে কাজ জাহান্নামে যাওয়ার কারণ হয় তা ভালোবাসা হয় কিভাবে? এজন্যই আমি উক্ত দিবসটিকে "বিশ্ব ভালবাসা দিবস" বানান "বিশ্ব অশ্লীলতা দিবস" বলে আখ্যা দিতে চাই। কারণ এই দিবসটিতে যে/যারা অবৈধ কার্যকলাপ করে/করবে; ওরা কুকুরও চেয়েও নিকৃষ্ট বলে আমি মনে করি। কুকুর কুকুরনীর সাথে যা করে সামান্য হলেও আড়ালে গিয়ে করে।

পক্ষান্তরে এরা এমন নর পশু যে/যারা রাস্তা-ঘাটে মানুষের সামনেই করে থাকে। উক্ত "অশ্লীলতা দিবসে" কেউ অবৈধভাবে গর্ভবতী হয়, কেউ তালাকপ্রাপ্ত হয়, কেউ জেনাকারি/জেনাকারিনী হয়, কেউ মা-বাবার ইজ্জত