শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বাকি ১২দিন: বেফাক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যেভাবে নিবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। ভাল ফলাফল করতে হলে সারাবছর সময় অত্যন্ত পরিকল্পিতভাবে কাজে লাগাতে হয়। অপরিকল্পিত অনেক পরিশ্রমে সফলতা অর্জিত হয় না।

বিশেষভাবে পরীক্ষাপূর্ব প্রস্তুতির সময় সুচিন্তিতভাবে একটি রুটিন তৈরি করে নিতে হবে এবং সে অনুযায়ী সময় কাজে লাগাতে হবে। রুটিনটি পড়ার সময় ও পঠিতব্য বিষয়গুলোর পরিমানের মাঝে সামাঞ্জস্য বজায় রেখে তৈরি করতে হবে।

যাতে করে কোনো একটি কিতাব বা বিষয় পড়তে পড়তেই সময় শেষ না হয়ে যায়। দরস চলাকালীন সময় ও দরসের ফাঁকে ফাঁকে বহু সময় পাওয়া যায়। সে সময়ও কোনো একটি কিতাবের প্রস্তুতির জন্য কাজে লাগাতে হবে।

কমপক্ষে ভালো ফলাফল প্রত্যাশী একজন সচেতন ছাত্রের ক্ষেত্রে তা অবশ্যই কাম্য। ভাল ফলাফল প্রত্যাশীদের জন্য কিছু পরামর্শ ধরা হলো।

মূল কিতাব সামনে রেখে পড়া

পরীক্ষার পূর্বপ্রস্তুতির সময় অনেক ছাত্র শুধু শরাহ-শুরু হাত ইত্যাদি দেখে পড়ে থাকে। বিশেষত উপরের ক্লাশগুলোতে এ সমস্যা বেশি । এতে মূল কিতাব হতে বিষয়টি ভালোভাবে উপলব্ধি না করার কারণে প্রশ্নের ঢঙ সামান্য পরিবর্তন হলেই নোটনির্ভর ছাত্ররা উত্তর দিতে তালগোল পাকিয়ে ফেলে।

তাই অবশ্যই মূল কিতাব থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রয়োজনে শরাহ -শরু হাতের সহযোগিতা নেয়া যেতে পারে। তবে তা মূল কিতাব বাদ দিয়ে কখনোই নয়।

গুরু ত্বপূর্ণ বিষয় নোট

প্রস্তুতির সময় গুরু ত্বপূর্ণ অথচ খুঁজে বের করতে হয় এমন বিষয়সমূহের অবশ্যই নোট করতে হবে। যাতে একই বিষয় বারবার খুঁজতে গিয়ে সময় নষ্ট না হয়।

সারসংক্ষেপ বের করা

আমাদের কওমি মাদরাসার কিতাবসমূহ যেহেতু অধিকাংশই প্রাচীনধারায় লিখিত তাই এ সকল কিতাবে অনেক ক্ষেত্রে আলোচ্য বিষয়টি বিন্যস্ত ও পরিষ্কারভাবে ফুটে ওঠে না। এজন্য কোনো বিষয় পড়ার পর অবশ্যই তার সারসংক্ষেপ ও মোটকথা চিন্তা করে অত্মস্থ করে নিতে হবে। প্রয়োজনে খাতায় নোট লিখে রাখতে হবে।

শের বা কবিতার ক্ষেত্রে

মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়ে কিতাবের মধ্যে শের এসে যায়, সেক্ষেত্রে পাঁচটি বিষয় জেনে নিলে ভালো হয়।

১. শব্দের তাহকিক ২. পূর্ণ শের-এর অনুবাদ ও র্মম ৩. মহল্লে ইসতেশহাদ তথা যার মাধ্যে উদাহর