সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

১০ মাসে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করল গোয়াইনঘাটের ইমাদ উদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
সিলেট গোয়াইনঘাট থেকে>

লতিফিয়া হিফজুল কুরআন একাডেমী ওসমানীনগর সিলেটের ছাত্র মোঃ ইমাদ উদ্দিন মাত্র ১০ মাস ১৭ দিনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন হিফয সম্পন্ন করে একাডেমির সাফল্য তুলে ধরেছে।

গত ৩০ জানুয়ারী ২০২৩ ইংরেজি একাডেমির হলরুমে এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে হিফয সমাপ্তির বিষয়টি আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা এম এ রব।

তিনি বলেন মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে সম্মানিত শিক্ষক মন্ডলীদের আন্তরিক প্রচেষ্টা ও প্রিয় ছাত্র ইমাদ উদ্দিন এর কঠোর পরিশ্রমে এই কৃতিত্ব অর্জন সক্ষম হয়েছে।আমি প্রিয় ছাত্র ইমাদ উদ্দিন ও তার সম্মানিত অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

এদিকে অল্প সময়ে হিফয সম্পন্ন করে মেধার সাক্ষর রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রশংসায় ভাসছেন ক্ষুদে এই শিক্ষার্থী। আলাপকালে এই কৃতিত্ব অর্জনকারী ছাত্রের ভগ্নিপতি মুহাম্মদ বদরুল হক মানিক বলেন মহান আল্লাহ তাআ'লার দয়ায় আমাদের এই প্রিয় ছোট ভাইটি মহাগ্রন্থ আল কোরআন হিফয সম্পন্ন করতে পেরেছে।

মহান আল্লাহ তাআ'লার দরবারে শুকরিয়া আদায় করছি। তার সম্মানিত শ্রদ্ধেেয় শিক্ষকমন্ডলী ও এই সাফল্যের পেছনে যাদের অবদান সবার প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। এই সাফল্যের সংবাদ শুনে যারা দোয়া করছেন বিভিন্ন ভাবে আমাদের ভাইটিকে অনুপ্রেরণা দিয়ে অগ্রসর হওয়ার সুপরামর্শ দিচ্ছেন অভিনন্দন জানিয়ে অনুপ্রাণিত করছেন সবার প্রতি আমরা চিরকৃতজ্ঞ।

হিফজ সম্পন্নকারী মোঃ ইমাদ উদ্দিন। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ঘোড়ামাড়া গ্রামের মৃত আব্দুর রহীম ও মরিয়ম বেগমের ছোট ছেলে এবং হযরত শাহজালাল কামিল মাদরাসার আরবী প্রভাষক মুফতি আল আমিন সাহেবের ভাগিনা। সে সকলের দোয়া প্রার্থী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ