বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ওমরা পালনে বিশ্বে ৬ষ্ঠ অবস্থানে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি হিজরি সালের শুরু থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পবিত্র ওমরা পালন করেছেন ৪৫ লাখের বেশি মানুষ। সেই তালিকায় ৬ষ্ঠ অবস্থানে রয়েছেন বাংলাদেশ।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ওকাজ ডটকম জানিয়েছে, নতুন হিজরি বর্ষ শুরুর প্রথম ৬ মাসে ওমরা পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন ৪৫ লাখের বেশি মানুষ।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন হিজরি বর্ষ শুরুর পর থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৫০ লাখ ওমরা ভিসা চালু করা হয়েছে। এর মাঝে ৪০ লাখের বেশি মানুষ বিমানে এবং প্রায় ৫ লাখ বিভিন্ন বর্ডার এলাকা দিয়ে ও ৩ লাখ ৬ হাজার ৭৫জন সমুদ্রপথে ওমরা পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সবচেয়ে বেশি ওমরা পালন করতে এসেছে ইন্দেনেশিয়া থেকে, এর সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৬৫জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান, দেশটির ওমরাপালনকারীর সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ২০৮জন। তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। ভারত থেকে ওমরাযাত্রীর সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার সাত শ ৬৫জন।

মন্ত্রণালয়ের বরাতে ওকাজ ডটকম আরও জানায়, চতুর্থ অবস্থানে আছে মিশর। দেশটি থেকে ৩ লাখ ৬ হাজার চার শ ৮০জন ওমরা পালন করেছেন। এরপরে পঞ্চম অবস্থানে রয়েছে ইরাক, দেশটির ওমরা পালনকারীর সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ছয় শ ৪০জন। ৬ষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ওমরা পালন করছেন ২ লাখ ৩১ হাজার ৯২জন।

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই ওমরা পালনকারীদের মাঝে ১২ লখ ৭ হাজার এক শ ১২জন মদিনার আমির মুহাম্মদ বিন আব্দুল আজিজ এয়ার্পোট হয়ে সৌদিতে প্রবেশ করেছেন। ই-ভিসা ব্যবহারকারীর সংখ্যা ৬ লাখ ৮৩ হাজার এক শ ১৬জন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ