মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বগুড়াতে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় ২ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় বগুড়া-রংপুর মহাসড়কে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কাযর ঘটনা ঘটেছে। এতে ভাই-বোন নিহত হয়েছেন।

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। এছাড়াও আরও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী কুহেলী আকতার (২৬) এবং তার ছোট ভাই সিয়াম হোসেন (২০)। গুরুতর আহত হন নিহত কুহেলীর স্বামী হুমায়ুন কবির।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আশিক ইকবাল জানান, প্রাইভেটকারে থাকা তিনজন বগুড়া থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের চকপাড়া এলাকায় আসার পর প্রাইভেটকারের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সামনে থাকা ট্রাককে ধাক্কা দেয়।

এ সময় কারে থাকা তিনজনই গুরুতর আহত হন। এরপর তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বোন কুহেলী ও ভাই সিয়ামকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত হন হুমায়ুন কবির।

বগুড়া ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান বলেন, নিহত ভাই-বোনের দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ