সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

ওমরা পালন করতে গেলেন সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ওমরা হজ পালন করতে সৌদি আরব গেলেন সাকিব আল হাসান। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতেই সৌদির উদ্দেশে ঢাকা ছেড়েছেন সাকিব।

আগামী ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাকিবের দল ফরচুন বরিশালের খেলা নেই। এই সুযোগেই ওমরা পালন করতে গেলেন সাকিব

জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদির উদ্দেশে রওয়ানা দেন সাকিব। আগামী ৬ তারিখ হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফেরার কথা রয়েছে তার।

গতকাল খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএলের শেষ চারে উঠেছে বরিশাল। এবারের আসরে ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে সাকিবের দল।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ