বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

কারখানার বর্জ্যের তোড়ে ভেসে গেল মাদরাসা ছাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুন্সীগঞ্জের গজারিয়ায় গোসল করতে পানিতে নেমে একটি শিল্প-কারখানার বর্জ্য নিষ্কাশন পাইপের পানির তোড়ে ভেসে যায় দুই মাদরাসা ছাত্র। তাদের মধ্যে একজন উদ্ধার হলেও নিখোঁজ হয় আরেকজন। পরে তার লাশ উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের গজারিয়ায় এ ঘটনাটি ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্রের নাম শিহাব হাসান (১১)। সে হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের মোতালেব মিয়ার ছেলে। উদ্ধার হওয়া মাদ্রাসা ছাত্রের নাম আব্দুল্লাহ আল তামিম (১০)। সে কুমিল্লার মুরাদনগর উপজেলার জহিরুল ইসলামের ছেলে। তারা দুজনই ভবানীপুর ইসলামিয়া আরবিয়া কবরস্থান মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

দুই ছাত্রের সহপাঠীরা জানায়, নদীর এ জায়গাটি তাদের মাদরাসার খুব কাছাকাছি হওয়ায় তারা নিয়মিত সেখানে গোসল করে। আজ জুমার দিন হওয়ায় ফুটবল খেলা শেষ করে সকাল ১১টার দিকে নদীতে গোসল করতে গিয়েছিল শিহাব ও আব্দুল্লাহ আল তামিম।

প্রত্যক্ষদর্শী রিফাত হোসেন বলেন, শিশু দুইটি যখন গোসল করতে পানিতে নামে তিনিসহ আরও কয়েকজন তার অদূরে নদীর পাড়ে বসেছিলেন। তারা যেখানে গোসল করতে নেমেছে সেখানে একটি কেমিক্যাল কোম্পানির বর্জ্য নিষ্কাশন পাইপ ছিল। কোম্পানিটিতে ব্যবহার করা পানি এ পাইপের মাধ্যমে মেঘনা নদীতে ছেড়ে দেওয়া হয়। পাইপের মুখে পানিপ্রবাহের বেগ অনেক বেশি।

তারা গোসল করতে নামার কিছুক্ষণ পর এক শিশু দৌড়ে এসে তাকে জানায়- নদীতে গোসল করতে নামা দুই শিশু পাইপের মুখের খুব কাছাকাছি চলে যাওয়ায় পানির তোড়ে ভেসে যাচ্ছে। তিনি দ্রুত পানিতে নেমে এক শিশুকে উদ্ধার করলেও আরেকজনকে খুঁজে পাননি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তার লাশ উদ্ধার করে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার দুলাল ব্যানার্জি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করি। পরে তার লাশ উদ্ধার করা হয়।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ