বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

আমার নামের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা লেখা হয়নি: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমার নামের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা লেখা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, আমার জীবনের গৌরবোজ্জ্বল অধ্যায় ছিল মুক্তিযুদ্ধ। আমি আমার বাবার সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম; কিন্তু আমার নামের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা লেখা হয়নি। যিনি শিক্ষক তার নামের আগে অধ্যাপক লেখা থাকে আর যিনি চিকিৎসক তার নামের আগে ডাক্তার লেখা থাকে।

আজ শুক্রবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ভবন চত্বরে ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, আমরা সবাই এ দেশের মানুষ এবং দেশটা আমাদের সবার। সবাই দেশের ভালো চাই। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে; কিন্তু দেশ যে এগিয়ে যাচ্ছে তা স্বীকার করতে হবে।

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার অনেক স্মৃতি জড়িত রয়েছে। ১৯৭৪ সালে আমার স্ত্রী এই প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুবাদে এখানে প্রথম আসা হয়েছিল। তখন বিশ্ববিদ্যালয়ের এই পুরনো ভবনটি (প্রশাসনিক ভবন) দেখেছিলাম। আজকে সেই স্মৃতিই মনে পড়ছে। খুব ভালো লাগছে আমার, আবার ছাত্রদের মাঝে ফিরে আসতে পেরে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ