বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বেসরকারি প্যাকেজে হজের খরচ বাড়ল দেড় লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত বছরের তুলনায় এবার বেসরকারি প্যাকেজে হজের খরচ বাড়ছে দেড় লাখ টাকা। সে হিসাবে চলতি বছর বেসরকারিভাবে হজে যেতে জনপ্রতি খরচ পড়বে প্রায় পৌনে সাত লাখ টাকা। হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ কথা জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীতে হাবের সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানিয়েছেন, বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর হজে যেতে মাথাপিছু সর্বনিম্ন ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা খরচ পড়বে। কোরবানির খরচ এই প্যাকেজের মধ্যে ধরা হয়নি। বরং তা আলাদাভাবে সঙ্গে নিতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার হাবের হজ প্যাকেজে বিমান ভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা এবং মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ২ লাখ ৪ হাজার ৪৪৪ টাকা। সেইসঙ্গে পরিবহন ভাড়া ৩৫ হাজার ১৬২ টাকা ও খাওয়ার খরচ ৩৫ হাজার টাকা। এছাড়া সার্ভিস চার্জ ১ লাখ ৬০ হাজার ৬৩০ টাকা ধরা হয়েছে।

গত বছর বেসরকারিভাবে হজের খরচ ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। সে হিসাবে এবার খরচ বেড়েছে প্রায় দেড় লাখ টাকা।

-টিআই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ