সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

বিশ্বজুড়ে করোনার আক্রান্তের সংখ্যা বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গত দুই দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় অনেকে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৯৩৭ জন। আর ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ২০১ জন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী। এর আগের ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বজুড়ে সংক্রমিত হয়েছিলেন ৯২ হাজার ২২ জন। আর মৃত্যু হয়েছিল ৯১৯ জনের।

সে হিসাবে একদিনে আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ বেড়েছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫২ লাখ ৫৬ হাজার ৭৫৪ জনে।

এছাড়া আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যাও প্রায় ৩০০ বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৬৩ হাজার ৪৮৯ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এশিয়ার দেশ জাপানের মানুষ। এ সময়ের মধ্যে দেশটিতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৭ হাজার ২৬৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ হাজার ২৭৪ জন সংক্রমিত হয়েছেন তাইওয়ানে। আর তৃতীয় সর্বোচ্চ ২১ হাজার ৬ জন আক্রান্ত হয়েছেন ইউরোপের দেশ জার্মানিতে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানী হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০০ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ২৪৬ জন মারা গেছেন জাপানে। আর তৃতীয় সর্বোচ্চ ১৮২ জন মারা গেছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে।

যুক্তরাষ্ট্র গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২০৪ জন। আর ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৭২ জন। কিন্তু সংক্রমণের তুলনায় এ দু’টি দেশে মৃত্যু অনেক বেশি হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ