বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

উপনির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর হয়েছে : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  ৬টি সংসদীয় আসনে অনুষ্ঠেয় উপনির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর হয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে পিআইডি প্রকাশিত 'উন্নয়নের নব দিগন্ত' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তথ্যমন্ত্রী।

বুধবার (১ ফেব্রুয়ারি) ৬টি আসনে উপনির্বাচন হয়েছে। সেখানে ব্রাহ্মণবাড়িয়ায় দেখা গেছে, বিএনপির প্রার্থীর কর্মসূচিতে আওয়ামী লীগ মাঠে নেমেছে। পাশাপাশি বিএনপির মহাসচিব বলেছেন মাগুরার নির্বাচনকেও হার মানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচন।

এ বিষয়ে বলেন, সেখানে আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিল না। যেহেতু আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই, আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা যে কাউকে পছন্দ করতে পারে। সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমাদের দলের কোনো নির্দেশনা কারো পক্ষে নামার জন্য ছিল না। যে যার পছন্দমতো প্রার্থীর পক্ষে কাজ করেছে।

ড. হাছান মাহমুদ বলেন, আমরা মাত্র তিনটি আসনে প্রার্থী দিয়েছিলাম। সে তিনটি আসনে আমাদের প্রার্থীরা জয়লাভ করেছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে। নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর হয়েছে।

উপনির্বাচনে সবসময় ভোটার উপস্থিতি কম থাকে বলেও জানিয়েছেন ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, যেখানে জাতীয় নির্বাচন এক বছরের কম সময়ের মধ্যে হবে, অল্প সময়ের জন্য যেহেতু তারা নির্বাচিত হতে যাচ্ছেন এখানে ভোটার উপস্থিতি কম হওয়াটা খুবই স্বাভাবিক। সেজন্যই ভোটার উপস্থিতি কিছু কম থাকলেও অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ