সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

গোসলের সময় প্রস্রাবের অভ্যাস হতে পারে বিপজ্জনক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোসলের সময় হুট করে প্রস্রাব করা কমবেশি অনেকেরই জানা বিষয়। কিছু কিছু মানুষের অভ্যাস শরীরে পানি পড়ার সঙ্গে সঙ্গে প্রস্রাব করা। এ অভ্যাস কিন্তু নিছকই সামান্য ঘটনা নয়, গোসলের সময় প্রস্রাবের অভ্যাস হতে পারে স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।

চিকিৎসক ও বিশেষজ্ঞরা এ অভ্যাসকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন। পেলভিক ফ্লোর ফিজিক্যাল থেরাপিস্ট অ্যালিসিয়া জেফরি-থমাসের মতে, অনেক মানুষ জানেন না এটি একটি নোংরা অভ্যাস। এই বিষয়ে হয়তো অনেকেই মনোযোগ দেন না। তবে গোসলের সঙ্গে প্রস্রাব করলে স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলে।

বিশেষজ্ঞদের মতে, বাথরুম আর টয়লেট দুটো আলাদা স্থানে হওয়া ভালো। তবে গোসলের সময় আপনি যদি ঝরনার পানির সঙ্গে প্রস্রাব করেন, তাহলে গোসলের স্থানটি কিন্তু নোংরা হবে। অথচ গোসলের জায়গা পরিষ্কার রাখা উচিত সবারই।

জেফরি-থমাস সতর্ক করে বলেছেন, যখন গোসলের সময় পানির প্রবাহে শব্দে প্রস্রাব করেন, তখন কিন্তু তা অভ্যাসে পরিণত হয়। এমনটা যিনি করেন তিনি মূত্রাশয়কে শিক্ষা দিচ্ছেন যে এটি পানির শব্দে খালি হওয়া দরকার।

-টিএ