মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ব্রাহ্মণবাড়িয়াতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে ৯ জন আহত হয়েছেন। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সকাল ৯টার দিকে ওই গ্রামের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে।

আহত ব্যক্তিরা হলেন খাদিজা আক্তার, লাল চান বাদশা, বায়জিদ মিয়া, মো. শাহআলম মিয়া, আলম মিয়া, খুকু মণি, ফুরকান মিয়া, নাজমা বেগম, অহিদ মিয়া। এর মধ্যে লাল চান বাদশা, আলম মিয়া, খুকু মণি, নাজমা বেগম,অহিদ মিয়া ও ফুরকান মিয়ার অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, মঙ্গলবার সকালে পালকি পরিবহনের একটি ঢাকাগামী বাস ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা লাখাইগামী সিএনজি অটোরিকশা আশুরাইল এলাকায় আসার পর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশায় থাকা সকল যাত্রী মারাত্মক আহত হয়।

পরে স্থানীয়রা নারী-শিশুসহ ৯ জনকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় হাসপাতালের চিকিৎসক সবাইকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে রেফার করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, মঙ্গলবার সকালে আহত সবাইকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়েছে গেছে। ইতোমধ্যে বাসটি জব্দ করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ