মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দক্ষিণখানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ মোসাব্বির রাহমান
বিশেষ সংবাদদাতা>

রাজধানীর দক্ষিণখান কাওলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শুভ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুভ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শাহেদাবাদ গ্রামের মো. সেলিমের ছেলে। বর্তমানে তিনি দক্ষিণখান আশকোনার আমতলা এলাকার ২২৭ নম্বর বাসায় থাকতেন।

নিহতের চাচাতো ভাই তানভীর আওয়ার ইসলামকে জানান, 'গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

নিহতের মামা শরিফুজ্জামান জানান, 'শুভ একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী ছিল। এক ভাই এক বোনের মধ্যে ছোট ছিল শুভ।'

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম আওয়ার ইসলামকে জানান, খবর পেয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ