মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নবজাতক শিশুর জন্য যেভাবে দোয়া করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পৃথিবীতে প্রতিদিন জন্ম নিচ্ছে কত-শত নবজাতক। প্রত্যেক মুসলিম অভিভাবকের উচিত সন্তান জন্মের পর ইসলামী নির্দেশনা অনুসরণ করা।

হজরত হাসান বসরি (রহ.) শিশুসন্তান ও তার বাবার জন্য একটি দোয়া করতেন। প্রসিদ্ধ দোয়াটি বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে। তা হলো-

উচ্চারণ : বারাকাল্লাহু লাকা ফিল মাউহুবি লাক, ওয়া শাকারতাল ওয়াহিবা, ওয়া বালাগা আশুদ্দাহু, ওয়া রুজিকতা বিররাহু।

অর্থ : আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতে আপনার জন্য বরকত দিন। আপনি সন্তান দানকারীর কৃতজ্ঞতা আদায় করুন। সন্তানটি পরিপূর্ণ বয়সে পদার্পণ করুক এবং আপনি তার সদ্ব্যবহার লাভ করুন।

কেউ এমন অভিনন্দন জানালে এর জবাবে বলবে-

উচ্চারণ : বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা, ওয়া জাযাকাল্লাহু খাইরান, ওয়া রাযাকাকাল্লাহু মিসলাহু, ওয়া আজযালা সাওয়াবাকা।

অর্থ : আল্লাহ আপনাকে বরকত দিন। আপনার ওপর বরকত দান করুন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন এবং আপনাকেও অনুরূপ দিন এবং আপনার সওয়াব বহুগুণ বৃদ্ধি করুন।

-আল আজকার লিননববি : ৩৪৯


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ