শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

একাই ৩৩ আসনে নির্বাচন করবেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবারের নির্বাচনে একাই ৩৩টি আসনে লড়ার ইঙ্গিত দিয়েছেন। আগামী মার্চে পাকিস্তান জাতীয় পরিষদের ৩৩টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গত বছরের এপ্রিলে এসব আসন থেকে পদত্যাগ করেন। এ বছরের জানুয়ারিতে পদত্যাগপত্র গৃহীত হয়। এরপর আসনগুলো শূন্য ঘোষণা করা হয়।

সোমবার (৩০ জানুয়ারি) পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই আসনগুলোতে আগামী ১৬ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পিটিআই-এর মতে, ওই আসনগুলো থেকে পদচ্যুত হওয়া আইনপ্রণেতারাও তাদের মনোনয়নপত্র জমা দেবেন।

ক্ষমতাসীন জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) এর আগেও একাধিক আসনে নির্বাচন করেছিলেন ইমরান। এর আগে ২০২২ সালের অক্টোবরে অনুষ্ঠিত উপনির্বাচনে ৮টি আসন থেকে নির্বাচন করেছেন পিটিআই চেয়ারম্যান। এরমধ্যে ৬টিতেই জয় পেয়েছিলেন তিনি।

ইমরানের সিদ্ধান্তের বিষয়ে লাহোরে পিটিআই নেতা শাহ মাহমুদ কুরেশি বলেন, জামান পার্কে কোর কমিটি ও সংসদীয় দলের সদস্যদের বৈঠকের পর সব শূন্য আসনে ইমরান খানকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে পিটিআই নির্বাচনে পুরোপুরি অংশগ্রহণ করবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ