মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সাতক্ষীরাতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের  সাথে সংঘর্ষে মেহেদী হাসান বাবু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ধানখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের মাজেদ গাজী এবং সাবেক ইউপি সদস্য আকলিমা বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি একপাশে দাঁড়িয়ে ধানখেত থেকে ধান উঠাচ্ছিল। সেই সময়ে মেহেদী হাসান মুন্সিগঞ্জ থেকে শ্যামনগরের দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। অন্ধকারে আলো কম থাকায় ট্রাকটিকে দেখতে না পারায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান মারা যান।

পরে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, পুলিশ ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ