মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

শিগগিরই সড়ক পরিবহন আইন সংশোধন : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিগগিরই সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ ট্রাক-কভার্ড ভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, সংগঠনের নামে চাঁদা তুলতে চাইলে ট্রাকপ্রতি কত টাকা এবং কোথা থেকে তোলা হবে তা আগেই পুলিশকে জানাতে হবে। সড়কে চাঁদাবাজি বন্ধ করবে হাইওয়ে পুলিশ।

আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনোই ষড়যন্ত্র, পেশিশক্তি কিংবা ক্যান্টনমেন্টের বন্দুকের নলে বিশ্বাস করে না। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ওপর। জনগণ যাকে ভোট দেবে তারাই দেশ চালাবে। দেশ এগিয়ে নিতে হলে ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ