মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ১৫ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার উত্তর বোয়ালমারী জামে মসজিদে ১৫ কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। টানা ৩৯ দিন জামাতে নামাজ আদায় করে এ উপহার পেয়েছে তারা।

শুক্রবার (২৭ জানুয়ারি) বাদ জুমা কিশোরদের হাতে এই বাইসাইকেল পুরস্কার তুলে দেয়া হয়। এর আগে কিশোরদের নামাজের প্রতি উৎসাহিত করতে এ ঘোষণা দিয়েছিলেন হুমায়ুন কবির নামে এক লন্ডন প্রবাসী।

জানা যায়, ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৩৯ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে তাদেরকে একটি করে বাইসাইকেল পুরস্কার দেয়া হবে বোয়ালমারী জামে মসজিদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। এতে অনেকজন অংশ নিলেও সফল হয়েছেন ১৫ জন।

বোয়ালমারী জামে মসজিদের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি উৎসাহ দিতে ও মসজিদমুখী করতে এমন আয়োজন করা হয়েছে। কারণ নামাজের মাধ্যমে সমাজ থেকে মাদক, অন্যায়, অবিচার দূর হবে। সমাজ সুন্দর, সুশৃঙ্খল ও বাসযোগ্য হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে আমাদের গ্রামের লন্ডন প্রবাসী হুমায়ুন কবির এতে সহযোগিতা করেছেন, আল্লাহ তার মনের আশা পূরণ করুন।

মসজিদের ইমাম বলেন, প্রতিযোগিতা চলাকালীন তাদের শুধু নামাজই পড়ানো হয়নি। বরং সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজ সম্পর্কে জরুরি মাসয়ালাও শেখানো হয়েছে, এর সঙ্গে তালিম-তরবিয়ত সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ