মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বগুড়ায় মাদরাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ায় মাদরাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (২৭জানুয়ারি) সকালে সদর উপজেলার নামুজা সরদারপাড়ায় নিজের শোবার ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষকের নাম মাওলানা শহিদুল ইসলাম। তিনি এলাকার আজিম উদ্দীনের ছেলে ও নামুজা ফাজিল মাদরাসার শিক্ষক।

মাওলানা শহিদুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার এসআই মন্তাজ আলী জানায়, দেড় বছর আগে শহিদুল ইসলামের স্ত্রী মারা যান। এর পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন। মানসিক অসুস্থতা না কমায় চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। তিন দিন আগে তার স্ত্রী সন্তান প্রসব করেন। তাই শহিদুল ও তার স্ত্রী আলাদা কক্ষে থাকতেন। গতকাল সকালে তার স্ত্রী তাকে ফজরের নামাজ শেষে অন্য শোবার ঘরে যেতে দেখেন।

পরে সকাল ৮টার দিকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে তিরের সঙ্গে গলায় মাফলার পেঁচানো অবস্থায় শহিদুলের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এসআই মন্তাজ আলী আরও জানায়, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নামুজা ফাজিল মাদরাসা ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আবু জাফর জানান, শহিদুল ইসলাম আরবি পড়াতেন। তিনি ছয় মাস ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ