শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

আফ্রিকাতে ১১ হাজার কোরআন বিতরণ করলো তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফ্রিকা মহাদেশে পবিত্র কোরআনের ১১ হাজার ২১৫ কপি বিতরণ করেছে তুরস্কভিত্তিক বেসরকারি সেবা সংস্থা দ্য ফাউন্ডেশন অব হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডমস অ্যান্ড হিউম্যানিট্রিয়ান রিলিফ (আইএইচএইচ)।

এক বিবৃতিতে ২০২২ সালে আফ্রিকা অঞ্চলে বিপুল পরিমাণ কোরআনের কপি বিতরণের কথা জানিয়েছে আইএইচএইচ।

বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিম দেশগুলোর প্রয়োজন পূরণে পবিত্র কোরআনের কপি উপহার দেওয়া হয়। ইস্তাম্বুলভিত্তিক আইএইচএইচ সংস্থাটি বিশ্বের ১২০টির বেশি দেশে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে চেচনিয়া, ফিলিস্তিন, কসোভো ও সিরিয়ার মতো যুদ্ধ, ভূমিকম্প, ক্ষুধা ও সংঘাত বিরাজমান অঞ্চলগুলো মানবিক ত্রাণ দিয়ে আসছে।

২০০৪ সাল থেকে তা জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের সঙ্গে বিশেষ পরামর্শ সেবার মর্যাদা লাভ করে।

তাছাড়া ওআইসির পরামর্শসভার সদস্য হিসেবে কাজ করে সংস্থাটি। এর ত্রাণকাজের মধ্যে রয়েছে খাদ্য সহায়তা প্রদান, শিক্ষা, স্বাস্থ্য ও টেকসই উন্নয়ন প্রকল্প স্থাপন। যেমন—এতিমখানা, স্কুল, হাসপাতাল, মসজিদ, সাংস্কৃতিক কেন্দ্র ও কূপ খনন। বিভিন্ন দেশের বিবদমান গোষ্ঠীর মধ্যে সমঝোতার ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন এর সদস্যরা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ