বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দেশবাসীকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ডিসিদের তৈরি থাকতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গ্রহণ‌যোগ্য ও সুষ্ঠু নির্বাচন কর‌তে জেলা প্রশাসকদের তৈরি থাকার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা ডি‌সি‌দের ব‌লে‌ছি দেশবাসী সুষ্ঠু ও গ্রহণ‌যোগ্য নির্বাচন চা‌চ্ছে। সারা বিশ্ব সেদিকেই তাকি‌য়ে আছে। সুষ্ঠু নির্বাচ‌নের জন্য আপনা‌দের ভূ‌মিকাই প্রাধান্য পা‌বে, মুখ্য হ‌বে। সে জন্য আপনারা নি‌জেরা তৈ‌রি থাকুন।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওসমানী স্মৃ‌তি মিলনায়ত‌নে জেলা প্রশাসক স‌ম্মেল‌নের শেষদিন স্বরাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কার্য অধিবেশনে তি‌নি এ নি‌র্দেশনা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বলেছি, আমাদের নিরাপত্তা বাহিনী এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। তাদের দেশপ্রেম, তাদের অভিজ্ঞতা, তাদের দক্ষতা তারা এখন পরিপূর্ণ। কাজেই নির্বাচনের সময় যা প্রয়োজন, তাদের অভিজ্ঞতা ও তাদের দক্ষতা দিয়ে যেকোনো পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারবেন।

তিনি আরও বলেন, সেই সময় তো আমাদের করণীয় কিছু থাকবে না। মন্ত্রণালয় শুধু রুটিন ওয়ার্ক করবে। মূল দায়িত্বে থাকবে ইলেকশন কমিশন। নিরাপত্তা বাহিনী তাদের কাছেই ন্যস্ত হবে। ‌পু‌লিশ, বি‌জি‌বি, কোস্ট গার্ড, আনসার- সবাই নির্বাচন ক‌মিশ‌নের অধী‌নে থাক‌বে বলেও উল্লেখ করেন তিনি।
টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ