সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

২০ লাখ মুসল্লি এবছর হজ পালন করতে পারবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছর ২০ লাখ মুসল্লি হজ পালন করবেন বলে জানিয়েছে সৌদি আরব। হজযাত্রীদের বরণ করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) আলজেরিয়া সফরকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

সৌদি গেজেট সূত্রে জানা যায়, করোনাপূর্ব সময়ের মতো বৃহৎ পরিসরে পবিত্র হজ আয়োজনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। তাই ১৪৪৪ হিজরির পবিত্র হজে অংশগ্রহণকারী যাত্রীদের স্বাস্থ্য ও লজিস্টিক পরিষেবার জন্য সংশ্লিষ্টদের সব ধরনের প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়।

হজযাত্রীদের সংখ্যা ও বয়সের সীমাবদ্ধতা তুলে নেওয়ার কথা জানিয়ে তাওফিক আল-রাবিয়াহ বলেন, এবারের হজে ২০ লাখ মুসল্লির অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি চলছে। তা ছাড়া ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবের যেকোনো স্থানে ভ্রমণ সুবিধার পাশাপাশি অন্য ভিসা নিয়েও ওমরাহ পালনের সুযোগ রয়েছে। অনলাইনে ২৪ ঘণ্টার কম সময়ে ভিসা ইস্যু করা হচ্ছে, যার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়।

করোনার আগের বছর ২০১৯ সালে ২৫ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালন করেছেন। করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে কঠোর বিধি-নিষেধ অনুসরণ করে সৌদিতে বসবাসরত সীমিতসংখ্যক লোক হজ পালন করেন। এরপর ২০২২ সালে করোনাবিধি মেনে বিশ্বের ১০ লাখ লোক হজ পালন করেন। ২০২৩ সালের ২৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। সূত্র : সৌদি গেজেট

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ