আবদুল্লাহ তামিম।। শুরু হচ্ছে বেক্সিমকো ইসলামিক আইকন আন্তর্জাতিক প্রতিযোগিতা ও রিয়েলটি-শোর সিজন ৩। এবার বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণ করেছে এ রিয়েলটি-শো। গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক এই আয়োজনের টাইটেল স্পন্সর বেক্সিমকো গ্রুপ।
এই অনুষ্ঠানে ইসলাম ও সাধারণ জ্ঞানের যুদ্ধে লড়বেন বাংলাদেশ ছাড়াও ভারত, সৌদিআরব, ইংল্যান্ড, পাকিস্তান, আমেরিকা, মালয়েশিয়া, তুরস্ক, মিশরসহ বিশ্বের বিভিন্ন দেশের আলেমে দ্বীন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ট্যালেন্ট ও খতিবগণ।
গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও ইসলামিক আইকনের চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব খালিদ সাইফুল্লাহ বকসী বলেন, জ্ঞানভিত্তিক এই রিয়েলিটি শোর সবচেয়ে বড় আকর্ষণ হলো-এর কনটেন্ট ক্যাম্পাস। যেমন মহাগ্রন্থ আল-কুরআন ও হাদিসের শব্দানুবাদ, বাক্যানুবাদ, শানে নুজুল, ব্যাখ্যা, শিক্ষা, বিধান, ইসলামিক কারেন্ট নলেজ, বাংলাদেশ সংক্রান্ত জিজ্ঞাসা, গণমানুষের প্রশ্ন-উত্তর ও ইসলামিক কারেন্ট নলেজ, বাংলাদেশ সংক্রান্ত জিজ্ঞাসা, বক্তৃতা বা খুৎবাদানে পারদর্শী। সুবিশাল এই আয়োজনে এবার তুলে দেয়া হয়েছে বয়সসীমা। ফলে সববয়সী ট্যালেন্ট বিশেষ করে সম্মানিত খতিব সাহেবরা লড়তে পারবেন এই প্রতিযোগিতায়।
এই প্রতিযোগিতার অডিশনের বিচারকার্যে অংশ নেবেন বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গণের বরেণ্য ইসলামিক স্কলার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
২৫ লাখ টাকার পুরস্কার
এবারের আসরেও থাকছে মোট ২৫ লাখ টাকার পুরস্কার। চ্যাম্পিয়ন, ১ম রানারআপ ও ২য় রানারআপসহ সেরা ১০ জন পাচ্ছেন পবিত্র ওমরাহ পালন, বিদেশ ভ্রমণ, বর্হিবিশ্বের বিভিন্ন শিক্ষাঙ্গন ঐতিহ্যবাহী স্থাপনায় শিক্ষা সফর, শরিয়াসম্মত জীবন ও স্বাস্থ্যবীমা। অনলাইন রেজিষ্ট্রেশন ২৩ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
অনলাইন বাছাই পরীক্ষা (লিখিত ও মৌখিক) ২ ও ৩ ফেব্রুয়ারি। অনলাইন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে সকল বিভাগ ও দেশের গুরুত্বপূর্ণ জেলাসমূহে উপস্থিত থেকে লিখিত ও মৌখিক পরীক্ষা চলবে ১০ দিন। টিভি রাউন্ডের প্রতিযোগীদের নিয়ে অনলাইন প্রশিক্ষণ কর্মশালা এক সপ্তাহ। টিভি রাউন্ডে