বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মগবাজারে হঠাৎ বিস্ফোরণ, প্রকৌশলীসহ আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেটে বিস্ফোরণে প্রকৌশলীসহ চারজন আহত হয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- প্রকৌশলী সাইফুল ইসলাম (৩৬), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) শ্রমিক মো. তারেক (২০), মো. শাহিন (৩০), ও আবুল কালাম (২৫)।

আহত সাইফুল ইসলাম জানান, তার বাসা সবুজবাগ বাসাবোতে। মগবাজারে অগ্রণী অ্যাপার্টমেন্টের প্রকৌশলীর দায়িত্ব রয়েছেন তিনি। অফিসের উদ্দেশ্যে সকালে বাসা থেকে মগবাজার ওয়ারলেস গেটে যান। ওয়ারলেস গেটের উজ্জ্বল হোটেলের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটে। তখন তিনি রাস্তায় পড়ে যান। পরে তার শরীর থেকে রক্ত ঝরতে দেখেন। কিভাবে এ বিস্ফোরণ ঘটেছে তা জানাতে পারেননি।

আহত শাহীন জানান, তারা ওয়ারলেস গেটে ডিপিডিসির লেবার হিসেবে মাটি কাটার কাজ করছিলেন। তখন হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তাদের শরীরেও ক্ষত হয়েছে।

হাসপাতালে আরশাদ হোসেন ফাহিম নামে এক প্রকৌশলী জানান, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার পাশে একটি ওষুধের দোকানের জানলা-দরজা ভেঙেচুড়ে রাস্তার এসে পড়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বিস্ফোরণে তাদের চারজনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। ঘটনাটি ককটেল বিস্ফোরণ, নাকি অন্য কিছু তা জানতে থানা পুলিশ তদন্ত করছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ