মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিনা টিকিটে রেল ভ্রমণ, ভৈরবে মাশুল জমা দিলেন এক অনুতপ্ত যাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিজের ভুল স্বীকার করে ভৈরব রেলওয়ে স্টেশনে মাশুল জমা দিলেন বিনা টিকিটে ভ্রমণ করা নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রেন যাত্রী।

শনিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ভৈরব রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী সোহাগ হাসানের কাছে তিনি ৯ হাজার ৯৯০ টাকা জমা দিয়ে রশিদ গ্রহণ করে পাপমুক্ত হন।

তিনি টাকা পরিশোধের সময় বলেছেন, ‘বহু বছর যাবত দিনের পর দিন আমি বিনাটিকিটে ট্রেন ভ্রমণ করেছি, এতে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে করছি।’ শনিবার রাতে টাকা জমা দেয়ার পর ওই ব্যক্তি জানিয়েছেন আবারও তিনি টাকা নিয়ে আসবেন, তখন তার নাম পরিচয় প্রকাশ করবেন।

প্রধান বুকিং সহকারী সোহাগ হাসান জানান, শনিবার রাত সাড়ে ৯টায় হঠাৎ করে ৫০ ঊর্ধ্ব বয়সের এক ব্যক্তি আমার রুমে ঢুকে বলেন, তিনি বহু বছর যাবত দিনের পর দিন বিনাটিকিটে ট্রেন ভ্রমণ করেছেন। এতে তিনি খুবই অনুতপ্ত। কারণ তিনি রাষ্ট্রের আর্থিক ক্ষতি করেছেন বলে মনে করছেন। এ কারণে অনুতপ্ত হয়ে সদিচ্ছায় পাপমুক্ত হতে মাশুল দিতে চান। মূলত ধর্মীয় অনুভূতির কারণেই তার এই সিদ্ধান্ত বলে তিনি জানান।

ওই ব্যক্তি আরও জানান, যারা বিনাটিকিটে রেলভ্রমণ করে তারা আমার ঘটনা দেখে তাদের বিবেক জাগ্রত হতে পারে বলে তিনি মনে করেন। তার কথা শোনার পর বাংলাদেশ রেলওয়ের নিয়ম বিধি মোতাবেক তার ইচ্ছা অনুযায়ী ৯ হাজার ৯৯০ টাকা টিকিটের মাশুল হিসেবে গ্রহণ করি। টাকা পরিশোধের সময় তিনি নিজের নাম প্রকাশ করতে আগ্রহী ছিলেন না। তবে তিনি বলে গেছেন আরও কিছু টাকা পরিশোধ করার পর নিজের পরিচয় জানাবেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ