শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায় দ্রব্যমূল্য বাড়বে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে উৎপাদন ও পণ্যের দাম কিছুটা বাড়বে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ রোববার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন কর্ণারে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, গ্যাস ও বিদ্যুৎ এর দাম বাড়ায় দ্রব্যমূল্য স্বাভাবিকভাবেই কিছুটা বাড়বে। সরকার বহু লোকসান দিয়ে শিল্প-কারখানায় গ্যাস দিয়েছে। দীর্ঘদিন ভর্তুকি দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ভর্তুকির টাকা তো জনগণের ট্যাক্সের টাকা। তাই এবার সেই ভর্তুকি তুলে নেওয়ায় গ্যাসের দাম বেড়েছে। তারপরও সব বিষয় মাথায় রেখে আলোচনা চলছে। দাম কমানোর কোনো উপায় রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে, সমাধান আসবে। তবে বিশ্বের বর্তমান অবস্থা অনুযায়ী আমরা ভালো আছি।

পবিত্র মাহে রমজানে জোরদার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে টিপু মুনশি বলেন, মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে থাকবে।

রমজানের বাজারে বিষয়ে তিনি বলেন, বাজারে সরবরাহ ঠিক থাকবে যদি ভোক্তারা রমজান শুরুর আগেই বাজারে হুমড়ি না খায়। তখন চাপও পড়বে না। অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে। বাজার স্থিতিশীল রাখতে রমজান মাসের আগেই বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

তিনি আরও বলেন, অস্বচ্ছল পরিবারের জন্য রমজানে দুইবার টিসিবির পণ্য দেওয়া হবে। যাতে মানুষের কোনো সমস্যা না হয়। একবার রমজানের শুরু হওয়ার আগে এবং একবার রমজানের মাঝামাঝি সময়ে টিসিবির পণ্য পাবেন কার্ডধারী উপকারভোগীরা। তবে কার্ড কিংবা পণ্য বিতরণে কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিচ্ছি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ