শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

আওয়ামী লীগে ফেরার চিঠি পেলেন জাহাঙ্গীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মো. জাহাঙ্গীর আলমকে দলে ফিরিয়ে নেওয়ার চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে পাঠানো চিঠি হাতে পেয়েছেন জাহাঙ্গীর আলম। গত পহেলা জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ চিঠিতে সই করেন। চিঠির অনুলিপি দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককেও দেওয়া হয়েছে।

ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে তাকে ক্ষমা করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার/অব্যাহতি প্রদান করা হয়। আপনার বিরুদ্ধে আনীত সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ স্বীকার করে আপনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থি কোনো কার্যকলাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত দিয়েছেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছর তাকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর ক্ষমা প্রদর্শন করে তাকে দলে ফেরানোর সিদ্ধান্ত হয়।

চিঠি পাওয়া প্রসঙ্গে মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এবং দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও জাতীয় কমিটির সব নেতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ