মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

‘পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী কিছু নেই’ বললেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাঠ্যপুস্তক নিয়ে যারা বিরোধীতা করছে তারা স্বাধীনতা, প্রগতি ও দেশের উন্নয়নবিরোধী বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

আজ শনিবার (২১ জানুয়ারি) এশিয়ান উইমেন ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, যারা এসব অপপ্রচার চালাচ্ছে তারা আমাদের গণতন্ত্র এবং নারী অধিকার বিরোধী। এই যে অপশক্তি, কোনোভাবে সরকার বিরোধী আর কোনো কিছু খুজেঁ না পেলে নতুন শিক্ষাক্রমের উপর চড়াও হয়েছে। জনগণকে বুঝতে হবে, জানতে হবে, একটা অপশক্তি আছে, যারা শুধু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে না, দেশের স্থিতিশীলতাকেও বিনষ্ট করতে চায়।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্রম বা পাঠ্যবইয়ের কোথাও যদি আপত্তি থাকে তাহলে তা আমরা বিবেচনা করবো। কারণ এই সমাজকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। একইভাবে সামাজিক যে মূল্যবোধ তার প্রতিও শ্রদ্ধাবোধ থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে, বলা হচ্ছে নতুন পাঠ্যবইয়ে ইসলামবিরোধী বিষয় আছে। বলা হচ্ছে ইসলাম ধর্মীয় বিষয় সরিয়ে দিয়ে ভিন্ন ধর্মীয় বিষয় আনা হয়েছে, যা একেবারে অসত্য।

তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গের প্রথম শ্রেণীর বই দিয়ে বলা হচ্ছে- তা আমাদের বই এবং তা দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি যে বই নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে তা পশ্চিমবঙ্গেও চলে না, সেই বইয়ের ছবি দিয়ে আমাদের দেশে অপপ্রচার চালানো হচ্ছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ