মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

‘তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সম্ভাবনা নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে যেসব সহযোগিতা লাগে এবং যেসব সরকারি বিভাগ তাদের আওতায় থাকে সেগুলো নির্বাচন কমিশনের নির্দেশনায় চলবে। আর সরকার ডে টু ডে রুটিন কাজ করবে।

আজ শনিবার দুপুরে আইন ও বিচার বিভাগ ইনস্টিটিউটে বিচারবিভাগীয় কর্মকর্তাদের আয়োজিত দশম ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সম্ভাবনা নেই উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের যে কথা বলা হচ্ছে, সেটা আদালত দ্বারা অবৈধ ঘোষিত হয়েছে। যে সরকার ক্ষমতায় থাকে, সেই সরকারের স্থায়িত্বকালেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার বিষয়ে তিনি বলেন, বিচারকের বারে এ ধরনের ঘটনা ঘটেই থাকে, যা বারের সিনিয়ররা সমাধান করে দেন। তবে এটি খুবই দুঃখজনক যে এখনো ঘটনাটির সমাধান হয়নি।

তিনি বলেছেন, বিচারকদের সঙ্গে খারাপ আচরণ করলে আইনজীবী ক্ষতিগ্রস্ত না হলেও তার ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হন। কারণ বিচারকের হাতে কলম থাকে। কোনো দাবির মুখে কোনো বিচারককে বদলি করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ