মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চুয়াডাঙ্গায় শীতার্তদের মাঝে আলেমদের কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চুয়াডাঙ্গায় অসহায়, অস্বচ্ছল শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে দ্বীনি ও সেবামূলক সংগঠন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে জেলার বেলগাছি রেলগেট সংলগ্ন ঈদগাহ মাঠের পাশে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করে সংগঠনটি।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ চুয়াডাঙ্গা'র মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

এসময় নেতৃবৃন্দগণ বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় ভৌগলিক কারণে বরাবরই শীতের সময় শীত এবং গরমের সময় গরম বেশি অনুভূত হয়। এজন্য এই জেলার অসহায়, অস্বচ্ছল ও খেটে খাওয়া মানুষরা শীত ও গরম উভয় কালেই প্রচণ্ড কষ্ট সহ্য করে। উলামায়ে কেরামসহ ও অন্যান্য সেবামূলক সংগঠনগুলো যদি তাদের পাশে দাঁড়ায়, আশাকরি অসহায় মানুষদের এই কষ্ট সামান্য হলেও লাঘব হবে।

আলোচকরা আরও বলেন, আপনারা জানেন, 'সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ' সংগঠনটি আত্মপ্রকাশের পর থেকেই বিভিন্ন দ্বীনি ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আজ আমরা আপনাদের জন্য সামান্য কিছু উপহারের (শীতবস্ত্র) ব্যবস্থা করেছি, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মুফতী আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সারওয়ার হুসাইন, দপ্তর সম্পাদক মাওলানা জুনাইদ আল হাবিব, মুফতি আমির খসরু, মাওলানা মাহফুজুর রহমান মাফি, মাওলানা হাসানুজ্জান, মাওলানা ফয়জুল্লাহ আল মুনির, মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ