মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কালুখালীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। নিহত দুই শিশু হলো মাঝবাড়ী গ্রামের বাবু বিশ্বাসের ছেলে উজায়ফা (৮) ও একই গ্রামের ইকরামের ছেলে হাসান (৩)।

মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুমুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাবু বিশ্বাসের বাড়িতে দুই শিশু খেলা করছিল। একপর্যায়ে দুই শিশু রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে দেয়। এ সময় বাবু বিশ্বাসের বাড়ির লোকজন পাশের বাড়িতে থাকায় দ্রুত আগুন ছরিয়ে পড়ে রান্নাঘরে রাখা লাকড়িতে।

গুরুতর দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকরামের ছেলে হাসান মারা যায়। অবস্থার অবনতি হলে বাবু বিশ্বাসের ছেলে উজায়ফাকে ঢাকায় পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে উজায়ফা মারা যায়।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সজিব বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা দুই শিশুর পরিবারের পাশে আছি। উপজেলা প্রশাসনের পক্ষ তাদের সব বিষয়ে সহযোগিতা করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ