সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

শ্রীপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে আত্মীয়র বাড়ি থেকে ফেরার সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক নারী, তার শিশু নাতনি এবং মেয়ের স্বামীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাওনা ইউনিয়নের বদনীভাঙা গ্রামের চুক্কাবাড়ি এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাছিরুন বেগম (৫০) নাতনি নুসরাতকে (৭) নিয়ে তার মেয়ের স্বামী বাবুলের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েন তারা।

ঘটনাস্থলেই বাছিরুনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত নুসরাতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় সে মারা যায়।

অপরদিকে, মোটরসাইকেল চালক বাবুল গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে মারা গেছেন।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিন্টু মিয়া জানান, শিশুসহ দুজন মারা গেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সব দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ