শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শীতে গরম পানিতে গোসল করা কি স্বাস্থ্যকর?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীত আসলেই অনেকের গোসল করা অনিয়মিত হয়ে যায়। আর গোসল করলেও গরম পানিতে। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে এই গরম পানিতে গোসল ক্ষতি বেশি না লাভ!

জেনে নিন শীতে গরম পানিতে গোসল করা কি স্বাস্থ্যকর?

বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে গরম পানিতে গোসল খুব উপকারি। নিয়মিত গরম পানিতে গোসল করলে রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে। ওজন কমানোর ক্ষেত্রেও গরম পানি খুব কাজে আসে। যাদের ঘুম না আসার সমস্যা, তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে সারা বছরই গরম পানিতে গোসল করতে পারেন। এতে শরীর ঝরঝরে থাকবে। সঙ্গে গরম পানি রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদপিন্ডকে সচল রাখতে সাহায্য করে।

তবে গরম পানি একটানা ব্যবহার করলে ত্বকের আদ্রর্তা কমে যায়। যার ফলে ত্বক রুক্ষ হয়ে যায়। বিশেষ করে যারা এমনিতেই শুষ্ক ত্বকের সমস্যায় ভুগছেন, তারা গরম পানি ব্যবহার করা বন্ধ করে দিন। সঙ্গে গরম পানির কারণে আপনার চুল দুর্বল হয়ে পড়তে পারে। ফলে চুল পড়ার পরিমাণ বেড়ে যায়। এমনকী, মাঝখান থেকে চুল ভেঙেও যেতে পারে। অতিরিক্ত গরম পানি আপনার চুলের প্রাকৃতিক আর্দ্রতা টেনে নেয়।

সমীক্ষায় দেখা গিয়েছে, গরম পানি দিয়ে গোসল করলে ছেলেদের ফার্টিলিটি কমে যায়। যে সমস্ত ছেলেরা দীর্ঘদিন ধরে গরম পানিতে গোসল করে আসছেন তাদের সন্তান হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তাই ছেলেদের খুব বেশি গরম পানি দিয়ে গোসল করা উচিত নয়।

এক্ষেত্রে গরম আর ঠান্ডা মিশিয়ে একটি সহনীয় তাপমাত্রার পানি গায়ে ঢালুন। কনকনে ঠান্ডাও নয়, আবার খুব গরমও নয়। মেয়েরা বিশেষ করে শ্যাম্পু করার সময় যতটা সম্ভব কম গরম পানি ব্যবহার করুন। এবং গরম পানিতে গোসলের পর শুষ্ক হয়ে পড়া ত্বকে ময়েশ্চারাইজার বা বডি অয়েল মাখুন আদ্রতা ধরে রাখার জন্য।

-এসআর