মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাস-মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

আজ সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার চারমাথা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার ( ৪২), মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র (৩৫) ও জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরকত পরিবহনের বেপরোয়া গতির একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহীন বাসটির সঙ্গে বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। স্থানীয়রা আহত মোটরসাইকেলের তিন তিনজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘেষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ