সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

শেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শেরপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ শুক্রবার রাতে সদর উপজেলার মির্জাপুর এলাকার তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নালিতাবাড়ীর তিনআনীর রফিক মিয়া ও তার ছেলে রাব্বি। তবে নিহত অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- রাজনগরের মোহাম্মদ আলী ও অটোরিকশা চালক হাবিবুর রহমান। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

শেরপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহনেওয়াজ নোমান বলেন, হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আরও তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ‌‌‘চালের ট্রাকের তিনজন নিহত হয়েছেন। তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, আমরা ঘটনার পরেই ঘাতক ট্রাকটি আটক করেছি। ট্রাকচালক পালিয়ে গেছেন। আমরা ঘটনাস্থলে কাজ করছি।’ -এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ