সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

ইজতেমার মাঠে স্মরণকালের বৃহৎ জুমা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। ৫৬তম বিশ্ব ইজতেমার মাঠে স্মরণকালের বৃহৎ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হলো। লাখ লাখ মানুষ এই জুমার জামাতে অংশ নেন। জুমার নামাজের ইমামতি ও জুমাপূর্ব খুতবা দেন আলমি শুরার সদস্য ও কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের।

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর ২.৪২ জুমার জামাত শুরু হয়, শেষ হয় ২টা ৫৫ মিনিটে। মাঠের জুমার জামাতের কাতার যেমন মাঠ ছাড়িয়ে রাস্তায় এসে পৌঁছেছে। তেমনি স্থানীয় মসজিদগুলোও ছিলো মুসল্লিদের দ্বারা পরিপূর্ণ। জুমার নামাজ শেষে ইজতেমায় আগত এক মুসল্লির জানাজার নামাজও অনুষ্ঠিত হয়। উপস্থিত মুসল্লিরা শৃঙ্খলার সঙ্গে জানাজার নামাজেও শরিক হন। আশাপাশের প্রায় দুই কিলোমিটার মানুষ নামাজে শরিক হয় রাস্তায় দোকানপাট সব জায়গা মসজিদে রূপান্তরিত হয়।

ইজতেমা মাঠে জুমার নামাজে অংশ নিতে ঢাকা, গাজীপুর ও ইজতেমা ময়দানের আশপাশের এলাকার মুসল্লিরা সকাল থেকেই জড়ো হন। ময়দান অভিমুখে হাতে জায়নামাজ ও টুপি মাথায় মুসল্লিদের জনস্রোত দেখা যায়। লোকের ভিড়ের ময়দানের আশপাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, আবদুল্লাহপুর-কামারপাড়া সড়কসহ ইজতেমা ময়দানের চারপাশের রাস্তায় কাতার বেঁধে মুসল্লিরা জুমার জামাতে শরিক হন।

বাদ ফজর আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমা শুরুর কথা থাকলেও বৃহস্পতিবার বাদ আসর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা। দুই দিন আগ থেকেই কানায় কানায় ভরে যায় মাঠ। এবারের ইজতেমায় অন্য বছরের তুলনায় জায়গা বাড়ানো হয়। তার পরও আগত মুসল্লিদের সংখ্যা বেশি হওয়ায় ইতোমধ্যে অনেকে ইজতেমার ময়দান ও এর আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।

ইজতেমার মূল প্যান্ডেলে জায়গা না পেয়ে অনেকে রাত কাটিয়েছেন রাস্তা, ফুটপাত ও খোলা আকাশের নিচে। অনেকে আবার নদীর পাড় ও বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার মাঠে অস্থায়ী তাঁবু টানিয়ে সেখানে অবস্থান করছেন। অন্য বছরের তুলনায় এবার লোক সমাগম অনেক বেশি। তাদের বয়ান শোনার সুবিধার্থে রাস্তায় মাইকের ব্যবস্থা করা হয়েছে।

১৬০ একরের ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হওয়ায় মুসল্লিরা আশেপাশের খালি জায়গা, ফুটপাত ও রাস্তায় জায়গা নিয়েছেন। সেখানে বসেই তারা শুনছিলেন শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ান। আর মাঠের বাইরে থাকা মুসল্লিদের বয়ান ও নির্দেশনা শোনার সুবিধার্থ