শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

এ বছর হজ হবে করোনা পূর্ববর্তী স্বাভাবিক নিয়মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরব ২০২৩ সালের হজ মৌসুমে করোনাভাইরাস সংক্রান্ত সব বিধিনিষেধ প্রত্যাহার করবে। দেশটির হজ ও উমরাহ সংক্রান্ত মন্ত্রণালয়ের বরাতে সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

২০১৯ সালে করোনাভাইরাস সংক্রমণের আগে ২৬ লাখ মানুষ হজ পালন করতে পেরেছিল। তবে ২০২০ ও ২০২১ এ সীমিত সংখ্যক মানুষকে হজ করার অনুমতি দেয় দেশটি।

এক টুইট বার্তায় সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয় জানায়, ২০২৩ এর হজে কোনো ধরনের বিধিনিষেধ (বয়সসীমা সহ) আরোপ করা হবে না।

২০২২ সালে শুধু ১৮ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তিদের হজ করার অনুমতি দেওয়া হয়। বাড়তি শর্ত হিসেবে ছিল করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ নেওয়া ও কোনো দুরারোগ্য ব্যাধিতে না ভোগার শর্ত। ২০২৩ সালের হজ মৌসুম ২৬ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে সোমবার সকাল ১০ টার দিকে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি করে বাংলাদেশ। চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ সই করেন।

চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে আগের কোটা অনুযায়ী ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। ৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনের নিষেধাজ্ঞাও উঠে গেছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ